ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোমছের মাতুব্বরপাড়ার কৃষক মেজেক আলী মণ্ডলের চৌচালা কাচারিঘর ও খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন দেখে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল মেজেক আলী (৭০) বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাঁর বড় ছেলে করিম মণ্ডল হঠাৎ আগুন দেখে চিৎকার করতে থাকেন। লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে বাড়ির বাইরের কাচারিঘর ও খড়ের পালা পুড়ে যায়। কাচারিঘরে বেশ কিছু মালামালও ছিল। গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।