ঘরে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর, নিজবাহাদুর ইউনিয়নের মাইজগ্রাম এবং বড়লেখা পৌরসভার হাটবন্দ (আংশিক) গ্রামের ১৪০ পরিবারের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গত রোববার রাতে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নীল মাধব বণিক, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।