ঘরে ঘরে যাচ্ছেন মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী। পোশাকে-আশাকে চলনে-বলনে সাদামাটা এই মানুষটি আসন্ন নির্বাচনে ভোট চাইতে শীত আর কুয়াশা অগ্রাহ্য করে ছুটছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। এক ঘর থেকে অন্য ঘরে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুরের বিভিন্ন পথসভায় বক্তব্য দেন মতিয়া চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহামঞ্চদ বোরহানউদ্দিন, দুই ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ও সৈয়দা উম্মে কুলছুম, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, রফিকুল ইসলাম প্রমুখ।
মতিয়া চৌধুরীর নির্বাচনী সহচর সৈয়দা উমেঞ্চ কুলছুম বলেন, ‘মতিয়া চৌধুরী কারও কাছে আপা, কারও কাছে মেয়ে, আবার কারও কাছে বউমা। মতিয়া আপার সারাক্ষণ চিন্তা এলাকাবাসীর উন্নয়ন করা। মানুষের ভালোবাসাই তাঁর কাছে সবকিছু।’
নকলার চারটি পথসভায় গতকাল মতিয়া চৌধুরী বলেন, ‘রাজনীতিক হিসেবে আমাদের পাওনা হচ্ছে কৃষকের মুখে হাসি দেখা, শ্রমিকের মুখে হাসি দেখা, দেশের মানুষকে সুখে রাখা।’ তিনি বলেন, ইতিমধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১০ হাজার মেগাওয়াট। ভবিষ্যতে কয়লা, পারমাণবিক ও সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশে এমন একদিন আসবে, যেদিন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। সেই দিনটির জন্যই আমরা লড়াই-সংগ্রাম করে যাচ্ছি।’ আর এ জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়ী করতে এলাকাবাসীর কাছে আবেদন জানান। পরে তিনি বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন।
শেরপুর-২ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন অগ্নিকন্যা হিসেবে খ্যাত মতিয়া চৌধুরী। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর দায়িত্ব পালনকালেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তৃণমূল পর্যায়ে বিশেষ করে মহিলা ও বয়স্কসহ হতদরিদ্র মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে।
নকলা উপজেলার কলাপাড়া গ্রামের সত্তরোর্ধ্ব রহিম উদ্দিন বলেন, ‘মতিয়া চৌধুরী এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করছেন। আল্লাহর রহমতে আবার বিজয়ী হইলে তিনি (মতিয়া) আমগর জন্য আরও বেশি বেশি কাজ করবেন—এই আশাই করি।’
৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি কৃষিবিদ মো. বদিউজ্জামান বাদশা