ঘরে ঢুকে শিশুকে কুপিয়ে হত্যা, বাবা-মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামে গত সোমবার দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আফ্রিদি হোসেন নামের দেড় বছরের এক শিশুকে হত্যা করেছে। এ সময় আফ্রিদির বাবা ইউনুছ আলী ও মা শাহনাজ খাতুন আহত হন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ইউনুছ আলী জানান, তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোর তিনটার দিকে দুর্বৃত্তরা তাঁদের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা আফ্রিদিসহ তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীরাই তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে আফ্রিদি মারা যায়। ইউনুছ অভিযোগ করেন, জমি ও বিদেশে যাওয়ার টাকা নিয়ে বড় ভাই ইদ্রিস আলীর সঙ্গে তাঁর বিরোধ চলছে। এর জের ধরে ইদ্রিসই এ ঘটনা ঘটিয়েছেন।