ঘরে তামাকবিরোধী আলোচনা, বাইরে ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কালেক্টরেট চত্বরে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে তিন ধূমপায়ীর কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ জরিমানা আদায় করেন। সদর উপজেলার নীলগঞ্জ এলাকার তাজ হোসেন ও কামারপাড়া গ্রামের মফিজুর রহমান এবং শার্শা উপজেলার পাঁচ ভুলট গ্রামের লিয়াকত আলীর কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, একদিকে ঘরের মধ্যে তামাকবিরোধী আলোচনা হবে, অন্যদিকে বাইরে ধূমপান চলবে, তা হতে পারে না।