প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে নারীর ওপর সহিংস আক্রমণ বেড়েই চলেছে। ঘরে-বাইরে কোথাও আজ নারীর কোনো নিরাপত্তা নেই। ধর্ষণ, খুনসহ নৃশংস আক্রমণের শিকার হচ্ছে যেকোনো বয়সী নারী।গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা এর আয়োজন করে।সংগঠনের জেলা সভাপতি পপি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস প্রমুখ।