ঘরের ওপর মাটির চাঁই, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন পাহাড়ে আজ শনিবার ভোরে বসতঘরের ওপর মাটি ধসে পড়ার ঘটনায় মো. সাকিব (৪) নামের এক শিশু মারা গেছে।

শিশু সাকিব উখিয়া উপজেলার নিদানীয়া গ্রামের রেজাউল করিমের ছেলে। সমতল থেকে ২০ ফুট উঁচুতে ওই পাহাড়ের গায়ে বানানো একটি ঝুপড়িঘরে কয়েক বছর ধরে তাদের পরিবার বাস করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল সকাল থেকে কক্সবাজারে একটানা বর্ষণ  হচ্ছে। প্রবল বর্ষণের কারণে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পাহাড়ের ওপর থেকে মাটির চাঁই ধসে সাকিবদের ঘরের ওপর পড়ে। এতে শিশু সাকিব গুরুতর আহত হয়। তবে তার পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছে। আহত সাকিবকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।