প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ ফকিরপুর গ্রামের বড় বাড়িতে ঘরের চাল থেকে পড়ে জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম তাঁর বাড়িতে আধা পাকা ঘরের চালে উঠে সেখানে জমে থাকা গাছের পাতা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, সম্ভবত জাহাঙ্গীর আলমের ঘাড়ের রগ ছিঁড়ে গেছে; যার কারণে অল্প সময়েই তিনি মারা গেছেন।