ঘরের দেয়াল ধসে দাদা ও নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে এক শিশু ও তার দাদা নিহত হয়েছেন।
গত বুধবার উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মরিয়ম আক্তার (১) ও আবুল হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকেরকান্দা গ্রামের আবুল হোসেন তাঁর মাটির ঘরটি ভেঙে নতুন করে তৈরি সিদ্ধান্ত নেন। এ জন্য কয়েক দিন ধরে তিনি মাটির দেয়াল ভাঙার কাজ করছিলেন। বুধবার রাতে আবুল হোসেন মাটির দেয়াল ভাঙার কাজ করার সময় হঠাৎ এক পাশের দেয়াল ধসে পড়ে। এ সময় তিনি ও তাঁর নাতনি মরিয়ম মাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।