ঘরোয়া অনুষ্ঠানে ভোট চাইলেন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম গতকাল বুধবার ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত ওই সভায় নিজের জন্য ভোট চেয়েছেন তিনি। গতকাল বিকেলে বন্দরটিলার আলী শাহ মসজিদে আসর নামাজের পর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মঞ্জুর। স্থানীয় বাসিন্দা আলী আহমেদের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি নেতা ছাবের আহমদ বক্তব্য দেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মঞ্জুর আলম আলী শাহ মাজার জিয়ারত করেন। গতকাল দুপুরে তিনি কাট্টলীর বাসভবন থেকে বেরিয়ে দেওয়ানহাটের ব্যবসায়িক কার্যালয়ে যান। এর আগে সকালে অবশ্য কাট্টলীর বাসভবনে তিনি পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিএনপি নেতাদের তাগিদ দেন। আজকের অনুষ্ঠান: আজ বৃহস্পতিবার বেলা তিনটায় মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে ৪১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১১ থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।