ঘাঘট নদ থেকে বালু তোলা বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের শিমুলপাড়া এলাকায় ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ হচ্ছে না৷ প্রতিবছরই এখান থেকে বালু তোলায় আশপাশের আবািদ জমি হুমকির মুখে পড়েছে৷
এলাকাবাসীর অনেকের অভিযোগ, এখান থেকে বালু তোলায় গত তিন বছরে অনেক ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে৷ স্থানীয় বালু ব্যবসায়ী লোকমান আলী ও লেবু মিয়া দেড় মাস ধরে এখান থেকে বালু তুলছেন৷
গতকাল রোববার সরেজমিনে জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শিমুলপাড়া এলাকায় তিন বছর ধরে শীত মৌসুমে ঘাঘট নদ থেকে বালু তোলা হয়৷ এ কারণে নদের দুই পাশের পাড় ভাঙতে ভাঙতে সেখানকার ১০টি পরিবারের প্রায় তিন একর আবািদ জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে৷ এখনো–সেখানে বালু তোলা অব্যাহত রয়েছে৷ শুধু বদল হয়েছে বালু উত্তোলনকারী৷ এবারের শীত মৌসুমে গত দেড় মাস থেকে স্থানীয় দুই বালু ব্যবসায়ী লোকমান আলী ও লেবু মিয়া বালু তুলছেন৷ নদের মধ্যে একটি শ্যালো মেশিন বসিয়ে লম্বা পাইপ লাগিয়ে এ বালু তোলা হচ্ছে৷
এলাকাবাসীর অভিযোগ, এ ব্যবসা বন্ধের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে আবেদন করার পরও কোনো কাজ হচ্ছে না৷
গত দুই মাসে ওই এলাকার কৃষক আবদুল খালেকের ৩০ শতাংশ আবািদ জমি ভেঙে গেছে৷ তিনি বলেন, ‘দেড় মাস থাকি বালু তোলা হইতোছে৷ ইউনিয়নের চেয়ারমোনোক কয়া কোনো লাভ হয় নাই৷’
একই এলাকার কৃষক নবাব আলীর বেশ কিছু আবািদ জমি ভেঙে গেছে৷ যেখানে বালু তোলা হচ্ছে এর পাশেই এক একর আবািদ জমি রয়েছে তাঁর৷ সেটিও হুমকির মুখে পড়েছে৷ নবাব আলী বলেন, ‘এই এলাকাত আগেও বালু তোলা হইছে৷ কিন্তু বন্ধ হয় না৷ এই বালু তোলায় হামার অনেক জমি নদীত ভাঙি গেইছে৷’ একই ধরনের অভিযোগ করেন শিমুলপাড়ার কৃষক এজাজ আলীসহ আরও কয়েকজন৷
বালু উত্তোলনকারী লোকমান আলী বলেন, ‘এর আগেও এ নদ থেকে অনেকেই বালু তুলেছে৷ বালুর ব্যবসা করতে গেলে কোনো না কোনো স্থান থেকে বালু তুলতেই হবে৷ এ ছাড়াও পলি পড়তে পড়তে নদী ভরাট হয়ে যায়৷ তাই সেখান থেকে বালু তুলে ব্যবসা করি৷’
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জেনেছি৷ তবে এ ব্যাপারে আমাদের তেমন একটা করণীয় নেই৷’
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন অর রশিদ বলেন, ‘আমি এখানে নতুন এসেছি৷ বিষয়টি জানা নেই৷ যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে৷’
২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা–বাগানের ছড়া বা নেদর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না৷ এ ছাড়া সেতু, কালভার্ট, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ৷