ঘাঘর নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীতে কালীপূজা উপলক্ষে বুধবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন বয়সের লক্ষাধিক নারী-পুরুষ নদীর দুই পাড়ে সমবেত হয়।বুধবার বেলা দুইটা থেকে ঘাঘর নদীর জাঠিয়ার মোড় থেকে ঘাঘরকান্দা পর্যন্ত দুই কিলোমিটারে নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার ৫৭টি দল ও নারীদের একটি দল অংশ নেয়। সন্ধ্যায় এ প্রতিযোগিতা শেষ হয়। এতে কোটালীপাড়ার লালমোহন বিশ্বাসের দল প্রথম, কমল বাড়ইয়ের দল দ্বিতীয় ও বিকাশ বাড়ইয়ের দল তৃতীয় হয়।জেলা প্রশাসক মোহামঞ্চদ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিটি বিজয়ী দলকে একটি করে টেলিভিশন দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান, সাবেক পৌর মেয়র শেখ কামাল হোসেন, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, চক্রধর মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।