প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিরা থেকে সন্দ০্বীপ যাওয়ার পথে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রলার দুর্ঘটনায় যাত্রী নিখোঁজের ঘটনায় ঘাট ইজারাদারসহ পাঁচজনকে আসামি করে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ মামলাটি দায়ের করেন নিখোঁজ জাহেদ চৌধুরীর ভাই আলমগীর চৌধুরী। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দীন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ জাহেদের ভাই বাদী হয়ে ঘাট ইজারাদার এম এ কাশেম, ঘাট ব্যবস্থাপক ও ট্রলারের সারেংসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনকে বিভিন্নভাবে উদ্ধার করা হলেও শামছুল আলম ও জাহেদ চৌধুরী এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীর সংখ্যা আরও বেশি হতে পারে।