ঘাট ছাড়ার পর চড়ায় আটকে গেল ফেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দেওয়ার ১০ মিনিটের মধ্যে চড়ে আটকে যায়। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফেরির দ্বিতীয় মাস্টার আবুল হোসেন চৌধুরী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ফেরিটি ঢাকা-কলকাতা-ঢাকা রুটের ভলবো বাস, ১৫টি ট্রাক ও ২টি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা করে। চ্যানেলে ঢোকার ১০ মিনিটের মধ্যে স্রোতের কারণে ফেরিটি ঘাট থেকে প্রায় আট কিলোমিটার ভাটিতে নয়াকান্দি এলাকার চড়ায় আটকে যায়।