ঘাট পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের প্রস্তুতির খোঁজ নিতে গতকাল সোমবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফেরি দিয়ে পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে তাঁরা দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। ফেরি থেকে নেমে টার্মিনাল
চত্বরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিআইডব্লিউটিসি, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।