ঘাটটি বন্ধ করে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের এমপিডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীরে অবস্থিত অবৈধ খেয়াঘাটটি অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুরোধে উদ্যোক্তারা গতকাল রোববার দুপুর থেকে ঘাটটি বন্ধ করে দেন।অবৈধ খেয়াঘাট বন্ধের সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ গতকাল বলেন, গতকাল দুপুরে ঘাটটি বন্ধ হয়ে গেছে। ওই ঘাটে বর্তমানে যন্ত্রচালিত কোনো নৌকা বা স্পিডবোট নেই।চরভদ্রাসন সদরের গোপালপুর এলাকায় জেলা প্রশাসনের ইজারা দেওয়া ঘাটটির দুই কিলোমিটার দূরে এমপিডাঙ্গিতে অবৈধ ওই ঘাট চালু করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মদদে গত ২৪ নভেম্বর ওই ঘাট থেকে যাত্রী পারাপার শুরু হয় বলে অভিযোগ রয়েছে। ১৪১৮ বাংলা সনের জন্য উপজেলা গোপালপুর ঘাটটি ৮৩ লাখ টাকায় ইজারা নেন আ. কুদ্দুস পাটনি। কিন্তু এমপিডাঙ্গিতে নতুন ঘাট স্থাপনের ফলে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন।