খাদ্য্রও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। চলতি মৌসুমে চালের দাম আর বাড়বে না। পর্যাপ্ত পরিমাণে চাল ও গম মজুদ আছে। ঘাটতি দেখা দিলে প্রয়োজন অনুযায়ী বিদেশ থেকে খাদ্য আমদানি করা হবে।জাতীয় সংসদে গতকাল বুধবার আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।শহীদুজ্জামান সরকার সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, সরকারের ওএমএসের চাল বিক্রি উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকায় গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এর জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বেশি হওয়ায় দেশীয় বাজারেও দাম বেশি। যে কারণে সরকার্রশ্রমঘন এলাকা ও উপজেলা পর্যায়ে ওএমএসের চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে গ্রামেও ওএমএসের চাল বিতরণের নির্দেশনা পাঠানো হয়েছে। এ ছাড়া সরকার সারা দেশের ৪০ লাখ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার উপকূলীয় এলাকায় দুই হাজার ৮৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। আরও ৮১৬টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ১০০টি সাইক্লোন শেল্টার নির্মাণের প্রক্রিয়া চলছে।নুরুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, আগের অর্থবছরের তুলনায় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল দুই হাজার ৯০৯ মিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল দুই হাজার ৫৯৭ মিলিয়ন ডলার। লুৎফর রহমানের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, গত অর্থবছরে বাংলাদেশ ১২ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের লবণ বিদেশ থেকে আমদানি ক রেছে।