ঘাটতি বাজেট ঋণের জালে আবদ্ধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ৪৫ হাজার ২০৪ কোটি টাকার ঘাটতি রেখে বাজেট ঘোষণা করেছে। যে ঘাটতি নিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে, তা জাতিকে ঋণের জালে আবদ্ধ করবে। এ বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতি বেড়ে জনজীবনে দুর্ভোগ বয়ে আনবে।গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সবুজ হলুদ ঐক্য পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে ২০১১-১২ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় বক্তারা এসব কথা বলেন।পরিষদের সভাপতি কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। লিখিত বক্তব্যে তিনি করদাতাদের কর দেওয়া উৎসাহিত করার পন্থা সহজীকরণসহ আরও বেশ কিছু প্রস্তাব দেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এ এইচ খান, মো. মমতাজ উদ্দীন, মো. শাহ আলম, সালাউদ্দীন চৌধুরী, মো. আবদুল ওয়াদুদ, মো. আখতার উদ্দিন প্রমুখ।