ঘাটশ্রমিকদের কর্মবিরতির হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায় না হলে চট্টগ্রামের ১৬টি ঘাট ও গুদামের শ্রমিকেরা আজ মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করবেন। শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে।নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নগরের স্ট্যান্ড রোডে গতকাল বিকেলে সমাবেশ করে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ। সমাবেশ থেকে বলা হয়, গতকালের (সোমবার) মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আজ থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা ইদ্রিস আলী হাওলাদার। বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর শরিফ, শ্রমিকনেতা মো. রিপন, সাকায়েত, রাজা মিয়া, মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। কিন্তু ঘাট শ্রমিকদের মজুরি না বাড়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় তাঁরা মালিকপক্ষের প্রতি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। এর আগে শ্রমিকেরা বাংলাবাজার, মাঝিরঘাট ও সদরঘাট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।