ঘাটাইল ও কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল, গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুরে গতকাল মঙ্গলবার সকালে বাসের চাপায় মাহবুবা খাতুন নামের দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার মধ্যকর্ণা গ্রামের মোতাহার আলীর মেয়ে। কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর শিলাবৃষ্টি পাম্পের সামনে গত সোমবার বিকেলে মাইক্রোবাসের চাপায় সুমন (১০) নামে এক স্কুলছাত্রের নিহত হয়। সে উপজেলার সুত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র নিহত সুমন উপজেলার শিমুলতলী গ্রামের এছাক মিয়ার ছেলে।