ঘাটাইল পৌরসভার একটি কেন্দ্রে পুনর্নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন ঘাটাইল পৌরসভার একটি কেন্দ্রের পুনর্নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। ১৬ এপ্রিল কেন্দ্রটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ফ্যাক্স বার্তায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।গত ১৭ মার্চ ঘাটাইল পৌরসভার একটি কেন্দ্রে ভোট হওয়ার পর নানা অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগের প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা স্থগিত করেন। এই কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মো. মঞ্জুরুল হক বেশি ভোট পেয়ে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিলেন। স্থগিত ঘাটাইল আদর্শ (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণাসহ নির্বাচনের সার্বিক ফলাফল প্রকাশের দাবিতে মঞ্জুরুল হক হাইকোর্টে একটি রিট আবেদন করেন।