ঘাটাইল যুবলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় ঘাটাইল উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। গত সোমবার ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশীদ জানান, ঘাটাইল উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারণ, ওই কমিটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানের পক্ষে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে ঘাটাইল উপনির্বাচনে প্রচারকাজে অংশ নিতে কেন্দ্রীয় যুবলীগের ১৩ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে। যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশীদকে প্রচার দলের আহ্বায়ক করা হয়েছে।