ঘাটাইলে অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে গতকাল মঙ্গলবার অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। আজ বুধবার সকালে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কুমার সাহা বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দুটি করেন।

উদ্ধার করা চারটি সুইচবোমা সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দীন সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার ঘাটাইল উপজেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম গারোবাজার বাসস্ট্যান্ড থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছয়টি পিস্তল, চারটি সুইচবোমা, ৪১টি গুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করে। পুলিশের ধারণা, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে গত রোববার ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার যোগসূত্র থাকতে পারে।