ঘাটাইলে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা বড়ে ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্যকর্ণা গ্রামে রুমা বেগম (৩৫) নামের আরও এক নারীকে গতকাল বুধবার অ্যানথ্রাক্স-আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৪০ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।রুমা জানান, ১১ সেপ্টেম্বর তাঁর স্বামী ঘাটাইল বাজার থেকে গরুর মাংস কিনেছিলেন। সেই মাংস ধরার পর তাঁর বাঁ হাতে ফোসকা পড়ে। সেই ফোসকা চুলকানোর পর তাতে ঘা হয়। পরে চিকিৎসার জন্য তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সদর উদ্দিন জানান, রুমাকে পরীক্ষার জন্য গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে বলা হয়। প্রাথমিক পরীক্ষা থেকে বোঝা গেছে, তাঁর অ্যানথ্রাক্স হয়েছে। তাঁকে এ ব্যাপারে ওষুধ সরবরাহ করা হয়েছে।এ ব্যাপারে ঘাটাইল প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আবু হানিফ বলেন, ‘বাজারের সব গরু পরীক্ষার পর জবাই করার অনুমতি দেওয়া হয়। সম্ভবত আমাদের না জানিয়ে ওই গরুটি জবাই করা হয়েছিল।’