ঘাটাইলে আরও পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামরিয়া ইউনিয়নের কোচবাড়ি কর্ণা গ্রামের পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন শফিক (২২), শাপলা খাতুন (১৫), মিনা (৩০), মনসুর (৩৮) ও রুবেল (১৭)। এ নিয়ে উপজেলার তিন গ্রামের ২০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল মালেক জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, ওই গ্রামের আবদুর রশীদ নামের এক ব্যক্তি একটি অসুস্থ গাভি জবাই করে মাংস কাটার পর এই পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। আক্রান্ত ব্যক্তিদের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সাইফুল মালেক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গবাদিপশুকে প্রতিষেধক দেওয়া ও গণসচেতনতা তৈরির মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এ ব্যাপারে প্রাণিসম্পদ বিভাগ মূল ভূমিকা পালন করতে পারে। ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আবু হানিফ জানান, ইতিমধ্যে জামুরিয়া ইউনিয়নের সব গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিষেধক দেওয়া হয়েছে। জনসাধারণকে অসুস্থ গরুর মাংস না খাওয়ার পরামর্শ দেন তিনি।