ঘাটাইলে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন মানবাধিকারকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন মানবাধিকার সংস্থার কর্মীরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপপরিচালক মো. টিপু সুলতানের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ পরিদর্শনে আসে। তারা আহমদিয়া সম্প্রদায়ের সদস্যসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে।এ সময় আহমদিয়া সম্প্রদায়ের নেতা মো. ইব্রাহিম হোসেন মানবাধিকারকর্মীদের কাছে অভিযোগ করেন, উপজেলার জামুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকবর হোসেন, প্রাক্তন স্কুলশিক্ষক আক্তার হোসেনসহ ১০/১২ জন ব্যক্তির নেতৃত্বে গ্রামের লোকজন আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা আহমদিয়া সম্প্রদায়ের নিজস্ব জায়গায় মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে। ১৩ নভেম্বর মসজিদের কাজ শুরু করতে গেলে তারা তাতে বাধা দেয়। পরে পুলিশ এসে মসজিদের নির্মাণকাজ বন্ধ করে দেয়। তিনি আরও অভিযোগ করেন, গত বছর তাঁদের অন্তত ৩০টি পরিবারের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়েছে। ঘরবাড়ি ভাঙচুর করে চালানো হয়েছে ব্যাপক লুটপাট।অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আকবর হোসেন ও আক্তার হোসেন মানবাধিকারকর্মীদের বলেন, আহমদিয়া সম্প্রদায়ের লোকজন ইসলামের নামে এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। এলাকাবাসী সম্মিলিতভাবে ধর্মবিরোধী এই কাজে বাধা দিচ্ছে।