ঘাটাইলে ইভ টিজিং এর অভিযোগে একজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আবু সাঈদ নামের এক পোলট্রি ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) মুছামঞ্চৎ শাহীনা আক্তার এ আদেশ দেন। আবু সাঈদ উপজেলার শাহপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পোড়াবাড়ী ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল।গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মাদ্রাসার গেটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ভ্রাম্যমাণ আদালত সাঈদকে হাতেনাতে আটক করেন।