ঘাটাইলে এক মঞ্চে প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বুধবার বিকেলে ‘ভোটারদের মুখোমুখি’ অনুষ্ঠানে সন্ত্রাস ও দুর্নীতিতে না জড়ানোর অঙ্গীকার করেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সুজনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। এতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচজন চেয়ারম্যান প্রার্থী, ছয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক ভোটার।