ঘাটাইলে একটি কেন্দ্রের ফল বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. হাসান আলী। গত মঙ্গলবার রাত আটটায় ঘাটাইল প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসান আলীর প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, ‘ওই ওয়ার্ডের নির্বাচন কেন্দ্রের বাইরে বেশ কিছু ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং কিছু ব্যালট পেপার ছিনতাই হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ব্যালট পেপার ছিনতাই ও পরিত্যক্ত ব্যালট পেপারের কোনো সুরাহা না করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আত্মগোপন করেছেন। সুতরাং আমরা এ কেন্দ্রের ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক কাজী মাহমুদ হাসান, আওয়ামী লীগের নেতা মাসুদুর রহমান আজাদ, সাইফুল ইসলাম মঞ্জু প্রমুখ।