ঘাটাইলে কৃষকের বাড়িতে কৃষি বিজ্ঞানীদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ গ্রামে গতকাল শনিবার কৃষক ও কৃষিবিজ্ঞানীরা জমজমাট আড্ডায় 
বসেছিলেন।
এ আড্ডায় যোগ দিয়েছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তিনজন বিজ্ঞানী। তাঁরা হলেন ইনস্টিটিউটের
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মর্শেদুর রহমান ও বৈজ্ঞানিক
কর্মকর্তা মো. মনিরুজ্জামান। আড্ডায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী এম গুল হোসেন।
বীরসিংহ গ্রামের সফল কৃষক ছবুর তালুকদারের বাড়িতে এ আড্ডায় এলাকার ২৫ জন কৃষক ছাড়াও যশোরের
কৃষক সংগঠক আইয়ুব হোসেন ও ঝিনাইদহের হেলাল উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দার আলী তালুকদার,
কৃষি উপকরণ ব্যবসায়ী এ কে এম মাসুদ যোগ দেন।