ঘাটাইলে চোরাই রাবারভর্তি ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বুধবার চোরাই রাবারভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। মুরাইদ সলিং বাজার থেকে ট্রাকটি আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, ঘাটাইল উপজেলার মুরাইদ গ্রামের আ. রশিদ ও আ. মজিদসহ কয়েকজন গতকাল ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। মুরাইদ সলিং বাজারের কাছে রাবারভর্তি একটি ট্রাক দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। এ সময় ট্রাকটি ফেলে রেখে চালক ও তাঁর সঙ্গের লোকজন পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছে। ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান থেকে ট্রাকে করে এ রাবার পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।