ঘাটাইলে ছাত্রের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রমিজ উদ্দিন (২০) নামে এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রমিজ দীর্ঘদিন ধরে ঘাটাইল গণপাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল সকালে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ওই ছাত্রীর বাবা হাতেনাতে রমিজকে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সোপর্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ শাস্তি দেন।