ঘাটাইলে ছেলের হাতে মাখুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কোলাহা-গৌরাঙ্গী গ্রামে গত বৃহস্পতিবার মাদকাসক্ত ছেলের হাতে কোহিনুর বেগম (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত কামরুল হককে (২৮) গ্রেপ্তার করেছে। কামরুল স্থানীয় কোলাহা শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের দপ্তরি।
এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামরুল ঘরে ফিরে মাতলামি করতে থাকেন। এ সময় কোহিনুর বেগম গাঁজা খাওয়ার জন্য কামরুলকে বকুনি দেন। একপর্যায়ে কামরুল উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে বঁটি এনে মাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই কোহিনুর বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে কামরুল পালিয়ে একই গ্রামে ফুফুর বাড়িতে আশ্রয় নেন। পুলিশ ওই রাতেই কামরুলকে গ্রেপ্তার করে এবং কোহিনুর বেগমের লাশ উদ্ধার করে।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, এ ঘটনায় কোহিনুরের ছোট ভাই আবু বকর সিদ্দিকী গতকাল হত্যা মামলা করেছেন।