ঘাটাইলে দেশি মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাসেদকে (৪০) দেশি মদসহ গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ছনখোলা বাজার থেকে তাঁকে আটক করা হয়। ঘাটাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফ জানান, আবদুল বাসেদ দীর্ঘদিন ধরে এলাকায় দেশি মদের ব্যবসা করছেন বলে অভিযোগ আছে। গতকাল সকালে ছনখোলা বাজারে তাঁর আস্তানায় অভিযান চালিয়ে ছয় লিটার দেশি মদসহ তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে বাসেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।