ঘাটাইলে নৃত্যশিল্পী অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাজারের বটতলায় যাত্রা প্যান্ডেল থেকে এক নৃত্যশিল্পী (১৪) অপহূত হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে চারটায় এ অপহরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে অপহূতার মা বিউটি বেগম ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, নোয়াখালীর আজাদ অপেরা নামে একটি যাত্রাদল ২০ দিন ধরে পাকুটিয়ার বটতলায় যাত্রা প্রদর্শন করে আসছে। অপহূতা ও তার মা এ যাত্রাদলে কাজ করেন। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে যাত্রাপালা শেষে ওই নৃত্যশিল্পী প্যান্ডেল থেকে বের হয়। এ সময় দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর ভূঁইয়ার ছেলে মিন্টু ভূঁইয়া (২৮) দুই-তিনজন সহযোগী নিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে অপেক্ষমাণ একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। বিউটি বেগম জানান, মিন্টু ভূঁইয়া বেশ কয়েক দিন ধরে মোবাইল ফোনে ওই নৃত্যশিল্পীকে অপহরণের হুমকি দিয়ে আসছিল।