ঘাটাইলে বিদ্যালয়ের নৈশপ্রহরী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটাইল উপজেলা সদরে অবস্থিত ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুল মজিদ (৫০) নৃশংসভাবে খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে ঘাটাইল থানার সীমানা প্রাচীরসংলগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে এ খুনের ঘটনা ঘটে।গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। আবদুল মজিদ ঘাটাইল পৌরসভার রতনপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, আবদুল মজিদ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে তিনি বিদ্যালয়ে পাহারা দিচ্ছিলেন। শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এসে মজিদের ক্ষতবিক্ষত লাশ চটের ছালা দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পান।