ঘাটাইলে যুবলীগের পাল্টাপাল্টি সভায় ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় যুবলীগের দুটি পক্ষ গতকাল সোমবার একই স্থানে সভা আহ্বান করায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।আওয়ামী লীগের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও বর্তমান সাংসদ আমানুর রহমান খান-সমর্থিত যুবলীগের পক্ষ একই সময়ে ওই স্থানে সভা আহ্বান করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেন জানান, বিদ্যালয় মাঠে যুবলীগের দুটি পক্ষ একই সময়ে সভা ডাকে। সেখানে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় গতকাল বেলা তিনটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, ‘সভা করার অবহিতকরণ পত্র পেয়েছি। আমি নিজে সভা করার জন্য অনুমতি দিতে পারি না।’