ঘাটাইলে শিক্ষকের প্রহারে স্কুলছাত্রী হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাটাইলে কোচিং সেন্টারের শিক্ষকের বেতের আঘাতে আহত হয়েছে তায়েবা (১৩) নামের এক স্কুলছাত্রী। গত শনিবার রাতে ঘাটাইল পৌরসভার সবুজবাগ এলাকার সাকসেস কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।আহত তায়েবাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রোববার কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।জানা যায়, তায়েবা ঘাটাইল এসই বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে সন্ধ্যাবেলায় সাকসেস কোচিং সেন্টারে পড়ে। পড়া না পারায় গত শনিবার এ কোচিং সেন্টারের পরিচালক আনিসুর রহমান তায়েবাকে শরীরের বিভিন্ন জায়গায় বেত দিয়ে আঘাত করেন বলে তায়েবা জানায়। অভিযুক্ত শিক্ষক আনিসুর রহমান মুঠোফোনে তায়েবাকে আঘাত করার কথা স্বীকার করেন।