ঘাটাইলে সেনাসদস্যের বাসা থেকে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকায় এক সেনাসদস্যের বাসা থেকে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ মফেজ মাতাব্বর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।পুলিশ জানিয়েছে, আটক মফেজের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার চরঘুনসি গ্রামে। তাঁর বাবার নাম শাহ আলম মাতাব্বর। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান জানান, সেনাসদস্য নূরে আলমের বাসা থেকে মফেজকে গ্রেপ্তার করা হয়েছে। নূরে আলম ঘাটাইল শহীদ সালাহউদ্দীন সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোরে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত।