ঘাটাইলে স্কুল শিক্ষিকা অপহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে গতকাল রোববার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা (২২) অপহূত হয়েছেন। এ ব্যাপারে শিক্ষিকার চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকা গতকাল সকাল নয়টার দিকে স্কুলের যাওয়ার উদ্দেশ্যে উপজেলা পরিষদের গেটে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে চার-পাঁচজন যুবক নেমে জোর করে মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে যান। বাদী জানান, ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের বসু ঘোষ (২৫) ও তাঁর তিন-চারজন সহযোগী মেয়েটিকে অপহরণ করেছেন। বসু দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করছেন।