ঘাটাইলে স্কুলছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে গতকাল রোববার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ওই স্কুলের শিক্ষার্থীরা। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম গতকাল রোববার জানান, গত শনিবার রাত ১১টার দিকে ঘাটাইলের পাকুটিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র আল-আমিন (১০) রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়। আল-আমিন ঘাটাইল উপজেলার বাণীবাড়ী গ্রামের দুবাই প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। মেলা দেখে বাড়ি ফেরার পথে সে এ দুর্ঘটনার শিকার হয়।