ঘাটাইলে স্কুলছাত্রী অপহূত, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৯) অপহূত হয়েছে। ওই ছাত্রীর বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী। এ ব্যাপারে ছাত্রীর বাবা গতকাল রোববার ঘাটাইল থানায় মামলা করেছেন।অপহরণের শিকার ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের ১ নম্বর তল্লাশিচৌকি-সংলগ্ন সড়ক থেকে শিশুটিকে অপহরণ করা হয়। ছাত্রীর বাবা জানান, তাঁর দোকানের সাবেক কর্মচারী দেলোয়ার হোসেন শনিবার বিকেল থেকে মুক্তিপণ বাবদ মুঠোফোনে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, অপহরণকারীকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।