ঘাটাইলে স্কুলছাত্রী খুন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিবেরপাড়া গ্রামে কাঞ্চন আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী খুন হয়েছে। সে ভাবনদত্ত গণউচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে।পুলিশ ও নিহত কাঞ্চন আক্তারের বাবা ইয়ার আলী জানান, গত সোমবার রাতে খাওয়ার পর কাঞ্চন মা-বাবা, ভাইবোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে কাঞ্চনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে শিবেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, সম্ভবত শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ পরিষ্কার নয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।