ঘাটাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামে গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৯) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গ্রামের দুলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।ওই স্কুলছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার প্রতিবেশী দুলাল গাছ থেকে বরই পেড়ে দেওয়ার কথা বলে তার মেয়েকে বেলা ১১টার দিকে বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় দুলালের বাড়িতে কেউ ছিল না। বাড়িতে নিয়ে দুলাল মেয়েটির মুখ চেপে ধর্ষণ করেন। এতে মেয়েটির ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে দুলাল তাকে বের করে দেন। বাড়িতে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ওই দিন বিকেলে মেয়েটিকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনিত হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লিংকু রাণী কর প্রথম আলোকে জানান, ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক রক্তক্ষরণ হলেও মেয়েটি বর্তমানে আশঙ্কামুক্ত।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে দুলালকে বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুলালের বিরুদ্ধে মামলা করেছেন।