ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের নেতা সৈয়দ শাকিল (২৫) নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালীদাসপাড়া এলাকায় গতকাল শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্র জানায়, ছাত্রদল ঘাটাইল পৌরসভা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাকিল তাঁর দুই বন্ধু কাজী অপু ও নেপাল সূত্রধর একটি মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। কালীদাসপাড়ায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই গতকাল বিকেলে দাফন করা হয়।ঘাটাইল থানার এসআই আবুল বাশার বলেন, পুলিশকে ওই দুর্ঘটনার ব্যাপারে জানানো হয়নি।