ঘাতক চাচা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে গত ২১ আগস্ট মা-বাবার সামনে চাচার হাতে খুন হওয়া মেধাবী ছাত্র কামরুলের হত্যাকারী ঘাতক চাচা মইজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।গত বৃহস্পতিবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ইসলামপুরের নূরপুরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানার পুলিশ। গ্রেপ্তারের পর ঘাতক মইজ উদ্দিনকে বিয়ানীবাজার থানায় আনার পর কড়া নিরাপত্তায় গতকাল দুপুর ১২টায় তাঁকে কোর্টে পাঠানো হয়।নিহত কামরুলের বাবা আবুল কালাম বলেন, ‘আমার ছেলেকে ফিরে পাব না জানি, তবে ঘাতক মইজের ফাঁসি হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।’