ঘাতক দালাল নির্মূল কমিটির হরতালবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কমিটি গতকাল বুধবার নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল করেছে। জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে এ সমাবেশের আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক সীমান্ত তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শওকত বাঙ্গালী, আবুল হাসান মো. বেলাল, আবু সাদাত সায়েম ও মাহবুবুল আলম। সমাবেশে বক্তারা বলেন, মুজাহিদের রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ সম্মানিত বোধ করছে। বাঙালির প্রত্যাশিত রায় হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের জামালখান, চেরাগি পাহাড় ও আন্দরকিল্লা হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।