ঘাতক শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফা খাতুন (২৮) হত্যাকাণ্ডের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ঘাতককে শনাক্ত করতে পারেনি পুলিশ।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি ভ্যানচালক রবিউল ইসলামের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে রিমান্ডে তেমন কোনো তথ্য দিতে পারেননি রবিউল।