প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হাতে কণ্ঠনালি চেপে ধরেই স্ত্রী কণিকা আক্তারকে (২০) খুন করেছেন স্বামী আলী হোসেন। গত বুধবার রাতে র্যাবের হাতে গ্রেপ্তার হন আলী। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাঁকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি খুনের এ বর্ণনা দেন।আলী হোসেন বলেন, স্ত্রী তাঁর সঙ্গে রুঢ় আচরণ করতেন। রোববার রাতে স্ত্রী কণিকা তাঁকে চড় মারলে তিনি তাঁর কণ্ঠনালি চেপে ধরেন। একপর্যায়ে কণিকার শরীর নিস্তেজ হয়ে পড়ে। রাজধানীর ২১ পূর্ব গোড়ানের ভাড়া বাসা থেকে সোমবার কণিকার লাশ উদ্ধার করে পুলিশ।