ঘানার দুই নাগরিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অনুপ্রবেশের দায়ে ঘানার দুই নাগরিকের প্রত্যেককে নয় মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি মো. আবিদ হোসেন প্রথম আলোকে জানান, ২০১৪ সালের ২২ নভেম্বর নগরের পাঁচলাইশ মুন্সি পুকুরপাড় এলাকা থেকে ঘানার নাগরিক বেনপো (৩৬) ও মিসেজা জেম আলেকজান্ডারকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গতকাল মামলার ধার্য দিনে দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাঁরা অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাঁদের প্রত্যেককে নয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|